মোর ঘুমঘোরে এলে মনোহর নমো নম, নমো নম, নমো নম

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মোর ঘুমঘোরে এলে মনোহর নমো নম, নমো নম, নমো নম।

শ্রাবণ–মেঘে নাচে নটবর রমঝম, রমঝম, ঝমরম।
(ঝমঝম, রমঝম, রমঝম)।।

শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু নীপ–সম, নিরুপম, মনোরম।।

মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি’ দেবতা মোর
হায় নিলে না সে ফুল, ছি ছি বেভুল,
নিলে তুলি’ খোঁপা খুলি’ কুসুম–ডোর।

স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি’,
জাগিয়া কেঁদে ডাকি দেবতায় প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।।

Transliteration in English

mor ghumghore ele manohar namo nam, namo nam, namo nam।

shraban–meghe nache natabar ramajham, ramajham, jhamaram।
(jhamajham, ramajham, ramajham)।।

shiyre basi chupichupi chumile nayan
mor bikshil abeshe tanu nip–sam, nirupam, manoram।।

mor phulabne chil jat phul
bhari dali dinu dhali’ debta mor
hay nile na se phul, chi chi bebhul,
nile tuli’ khopa khuli’ kusum–dor।

sbapne ki je kayechi tai giyach chali’,
jagiya kede daki debtay priyatam, priyatam, priyatam।।