মোরা আর জনমে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরুপে এসেছি গো আবার মাটির ঘরে ।

তমালতরু চাঁপা লতার মতো
জড়িয়ে কত জনম হল গত
সেই বাধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে ।।

বাহুর ডোরে বেধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন লতার মতো লুটিয়ে কাদ কেন?
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাধা ছিলাম নীড়ে
চিরতরে হলো ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে ।।

Transliteration in English

mora ar janme hangs mithun chilam
chilam nadir chare
jugalrupe esechi go abar matir ghare ।

tamalatru chapa latar mato
jariye kat janam hal gat
sei badhner chihn ajo jage
jage hiyar thare thare ।।

bahur dore bedhe ajo ghumer ghore jen
jharer ban latar mato lutiye kad ken?
baner kapot kapotakshir tire
pakhay pakhay badha chilam nire
chiratre halo charachari
nithur bjadher share ।।