মোরা ঝঞ্ঝার মত উদ্দাম

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল।
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল।।

আকাশের মত বাঁধাহীন,
মোরা মরু সঞ্চার বেদুঈন,
(মোরা) বন্ধনহীন জন্ম–স্বাধীন, চিত্ত মুক্ত শতদল।।
মোরা সিন্ধু–জোয়ার কল–কল
মোরা পাগলা–ঝোরার ঝরা জল
কল–কল–কল্ ছল–ছল–ছল্ কল–কল–কল্ ছল–ছল–ছল্

মোরা দিল–খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর
হাসি গান শ্যাম উচ্ছল
মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন–তল।।

Transliteration in English

mora jhanjhar mat uddam, mora jharnar mat chanchal।
mora bidhatar mat nirbhay, mora prakritir mat sachchal।।

akasher mat badhahin,
mora maru sanchar beduin,
(mora) bandhanhin janm–sbadhin, chitt mukt shatadal।।
mora sindhu–joar kal–kal
mora pagla–jhorar jhara jal
kal–kal–kal chal–chal–chal kal–kal–kal chal–chal–chal

mora dil–khola khola prantar,
mora shakti otal mahidhar
hasi gan shjam uchchal
mora brishtir jal banaphal khai, shajja shjamal ban–tal।।