মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে।
এ দুনিয়ার ছিনায় ছিনায়
কী ভেদ নবি বিলিয়েছে।।
ছিনার ভেদ ছিনায় ছিনায়
সফিনার ভেদ সফিনায়।
যে পথে যার মন হলো ভাই
সেই সেভাবে দাঁড়িয়েছে।।
কুতর্ক আর কুস্বভাবী
তারে ভেদ বলেনাই নবি।
ভেদের ঘরে দিয়ে চাবি
শরা মতে বুঝিয়েছে।।
নেকতন বান্দারা যত
ভেদ পেলে আউলিয়া হতো।
নাদানেরা শূল যাচিত
মনসুর তার সাবুদ আছে।।
তফসির হোসাইনি যার নাম
তাই ঢুঁরে পাই মসনবি কালাম।
ভেদ ইশারায় লিখা তামাম
লালন বলে নাই নিজে।।
Transliteration in English
murshider thai ne nare tar bhed bujhe। e duniyar chinay chinay ki bhed nabi biliyeche।। chinar bhed chinay chinay saphinar bhed saphinay। je pathe jar man halo bhai sei sebhabe dariyeche।। kutark ar kusbbhabi tare bhed balenai nabi। bheder ghare diye chabi shara mate bujhiyeche।। nekatan bandara jat bhed pele auliya hato। nadanera shul jachit mansur tar sabud ache।। taphsir hosaini jar nam tai dhure pai masanbi kalam। bhed isharay likha tamam lalan bale nai nije।।