না বুঝে মজো না পিরিতে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

না বুঝে মজো না পিরিতে।

বুঝে সুঝে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাতে।।

ভবের পিরিত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন।

অবশেষে হয় তার মরণ তেমাথা পথে।।

পিরিতের যদি হয় বাসনা
সাধুর কাছে জান গে বেনা।

লোহা যেমন স্পর্শে সোনা, হবে সেইমতে।।

এক পিরিতের দ্বিভাব চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন।

দেখে শুনে বলছে লালন এই জগতে।।

Transliteration in English

na bujhe majo na pirite।

bujhe sujhe karo pirit
shesh bhalo daray jate।।

bhaber pirit bhuter kirtan
kshanek bichched kshanek milan।

obsheshe hay tar maran tematha pathe।।

piriter jadi hay basna
sadhur kache jan ge bena।

loha jeman sparshe sona, habe seimte।।

ek piriter dbibhab chalan
keu sbarge keu narke gaman।

dekhe shune balche lalan ei jagte।।