নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন।
মাটির মত হইয়া খাঁটি পণ কর জীবন মরণ।।

মাটি থাকে মাঠে পড়ে, কোদালে কাটিয়া তারে
কুম্ভকারে এনে পরে কতই করে বিড়ম্বন।
তারপরে তুইল্যা চাকে, ঘুরায় তাকে ঘুরনীপাকে
পরিত্রাহী বলে ডাকে আশাতে রাখে জীবন।।

জল ঢাইল্যা কাদা করে আছারের পর আছার মারে
তবু নাহি ছাড়ে তারে পাঁড়াইয়া করে নরম।
তারপরে পিটাপিটি, কর কত টিপাটিপি
পরিপাটি রৌদ্রে শুকায় তখন।
রৌদ্রে হলে ভাজা ভাজা, পুইনায় নিয়া সাজায় পাঁজা
সাজার উপর কত সাজা অনলে করে দাহন।।

পুইনার বাহির কইরা পরে, টুটাপাটা বাছাই করে
বিকি দেয় প্রেমের দরে, প্রেম বাজারে হয় চলন।
খরিদ্দার আসিয়া পরে হাতে ধরে ওজন করে
ওজনে ঠিক হইলে পরে ঠুকা দিলে করে কন্ কন্।।

তবু না সন্দেহ যায়, ধইরা নিয়া জলে চুবায়
যদি রে মন জল চুয়ায়, গ্রাহকে নেয় না ধন।
আল্লাহ নবীর করুণ আঠা, ভজন পথে পঞ্চ কাঁটা
সাড়ে চব্বিশ চন্দ্রের আটা, উকিল বলে কর গে সাধন।।

Transliteration in English

nabijir khash mahle jabe jadi ayre man।
    matir mat haiya khati pan kar jiban maran।।

mati thake mathe pare, kodale katiya tare
kumbhkare ene pare katai kare biramban।
tarapre tuilja chake, ghuray take ghurnipake
paritrahi bale dake ashate rakhe jiban।।

jal dhailja kada kare acharer par achar mare
tabu nahi chare tare paraiya kare naram।
tarapre pitapiti, kar kat tipatipi
paripati roudre shukay takhan।
roudre hale bhaja bhaja, puinay niya sajay paja
sajar upar kat saja onle kare dahan।।

puinar bahir kaira pare, tutapata bachai kare
biki dey premer dare, prem bajare hay chalan।
khariddar asiya pare hate dhare ojan kare
ojne thik haile pare thuka dile kare kan kan।।

tabu na sandeh jay, dhaira niya jale chubay
jadi re man jal chuyay, grahke ney na dhan।
allah nabir karun atha, bhajan pathe panch kata
sare chabbish chandrer ata, ukil bale kar ge sadhan।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নবীজির খাশ মহলে যাবে যদি আয়রে মন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।