নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নবির তরিকতে দাখিল হলে

সকল জানা যায়।

কেনরে মন কলির ঘোরে
ঘুরছো ডানে বাঁয়।।

আউয়ালে বিসমিল্লাহ্‌ বর্ত
মূল জানো তার তিনটি অর্থ।

আগমে বলেছে সত্য
সে ভেধ ডুবে জানতে হয়।।

নবি আদম খোদ বেখোদা
এ তিন কভু নাহি জুদা।

আদমকে করিলে সেজদা
আলকজনা পায়।।

যথায় আলক মোকাম বারি
সফিউল্লাহ তাহার সিঁড়ি।

লালন বলে মনের বেড়ি
লাগাও মুর্শিদের পায়।।

Transliteration in English

nabir tarikte dakhil hale

sakal jana jay।

kenre man kalir ghore
ghurcho dane bay।।

auyale bismillah bart
mul jano tar tinti orth।

agme baleche satj
se bhedh dube jante hay।।

nabi adam khod bekhoda
e tin kabhu nahi juda।

adamke karile sejda
alakajna pay।।

jathay alak mokam bari
saphiullah tahar siri।

lalan bale maner beri
lagao murshider pay।।