নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম, প্রিয়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম, প্রিয়!
আমায় তুমি নিলে না, মোর ফুলের পূঁজা নিও।।

পথ-চাওয়া মোর দিনগুলিরে
রেখে গেলাম নদীর তীরে
আবার যদি আস ফিরে- তুলে গলায় দিও।।

নিভে এলো পরান -প্রদীপ পাষাণ-বেদীর তলে,
জ্বালিয়ে তা’রে রাখব কত শুধু চোখের জলে।

তারা হয়ে দুর আকাশে
রইব জেগে’ তোমার আশে
চাঁদের পানে চেয়ে চেয়ে’ আমারে স্মরিও।।

Transliteration in English

nadir srote malar kusum bhasiye dilam, priy!
amay tumi nile na, mor phuler puja nio।।

path-chaoa mor dingulire
rekhe gelam nadir tire
abar jadi as phire- tule galay dio।।

nibhe elo paran -pradip pashan-bedir tale,
jbaliye ta’re rakhab kat shudhu chokher jale।

tara haye dur akashe
raib jege’ tomar ashe
chader pane cheye cheye’ amare smario।।