নাই যদি বা এলে তুমি

দেখা হয়েছে: 8

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই ব’লে?
অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই র’লে।
মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে—
প্রেম কি আমার হারায় দিশে অভিমানে যাই ব’লে।
বিরহ মোর হোক-না অকূল, সেই বিরহের সরোবরে
মিলনকমল উঠছে দুলে অশ্রুজলের ঢেউয়ের
’পরে। তবু তৃষায় মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি—
চোখের ’পরে পাব না কি বুকের ’পরে পাই ব’লে।

Transliteration in English

Naai jodi ba ele tumi    eriye jaabe taai bole?
Antorete naai ki tumi    saamne aamar naai bole.
Mon je aachhe tomay mishe,    aamay tobe chhaarbe kise -
Prem ki aamar haaray dishe    obhimane jaai bole.
Biraho mor hok na akul,    sei biraher sarobare
Milankamal utthchhe dule    oshrujaler dheuer pare.
Tabu trishay more aankhi,    tomar laagi cheye thaaki -
Chokher pare paabo na ki    buker pare paai bole.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নাই যদি বা এলে তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নাই যদি বা এলে তুমি” গানটি শুরু হয়:

নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই ব’লে?
ন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই র’লে।
মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে—
ভিমানে যাই ব’লে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নাই যদি বা এলে তুমি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নাই যদি বা এলে তুমি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নাই যদি বা এলে তুমি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নাই যদি বা এলে তুমি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান