নারীর ললিত লোভন লীলায়

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি।
এখনি কি, সখা, খেলা হল অবসান।
যে মধুর রসে ছিলে বিহ্বল সে কি মধুমাখা ভ্রান্তি—
সে কি স্বপ্নের দান। সে কি সত্যের অপমান।
দূর দুরাশায় হৃদয় ভরিছ, কঠিন প্রেমের প্রতিমা গড়িছ—
কী মনে ভাবিয়া নারীতে করিছ পৌরুষসন্ধান। এও
কি মায়ার দান।
সহসা মন্ত্রবলে।
নমনীয় এই কমনীয়তারে যদি আমাদের সখী একেবারে
পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে
সবে না সবে না সে নৈরাশ্য— ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি, সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ— হানিবে নিঠুর বাণ।

Transliteration in English

Nareer lalita lobhano leelai  ekhoni keno e klaanti.
Ekhoni ki sakha, khela holo abosan.
Je modhur rase chhile bihwal   se ki modhumakha bhraanti,
Se ki swapner daan. Se ki sotyer apomaan.
Dur durashay hriday bhorichho,  kotthin premer protima gorichho -
Ki mone bhaabiya naarite korichho   pourushsandhan.
Eo ki maayar daan.
Sahosa montrobale
Namoniyo ei kamoniyotare jodi aamader sokhi ekebare
Parer bason soman chhinno  kori phele dhulitale,
Sabe na sabe na se noirashyo –   bhaagyer sei attohaasyo
Jaani jaani sakha, khubdho koribe  lubddho purushopraan -  haanibe nitthur baan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নারীর ললিত লোভন লীলায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নারীর ললিত লোভন লীলায়” গানটি শুরু হয়:

নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি।
বসান।
যে মধুর রসে ছিলে বিহ্বল সে কি মধুমাখা ভ্রান্তি—
পমান।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নারীর ললিত লোভন লীলায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নারীর ললিত লোভন লীলায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নারীর ললিত লোভন লীলায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নারীর ললিত লোভন লীলায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান