নয়ন ভরা জল গো তোমার
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
নয়ন ভরা জল গো তোমার
আচল ভরা ফুল ।
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল ।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে ,
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল ।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে ,
মোর বিরহে কাঁদে যখন আরো ভালো লাগে ।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই ,
ফুল ফুটায়ে যাই গো চলে চঞ্চল বুলবুল ।।
Transliteration in English
nayan bhara jal go tomar
achal bhara phul ।
phul neb na oshru neb bhebe hai akul ।।
phul jadi nii tomar hate
jal rabe go nayan pate ,
oshru nile phutbe na ar premer mukul ।।
mala jakhan gath takhan paoar sadh je jage ,
mor birhe kade jakhan aro bhalo lage ।
peye tomay jadi harai
dure dure thaki go tai ,
phul phutaye jai go chale chanchal bulbul ।।