নিখিল দিয়েছিলো নরক

দেখা হয়েছে: 0

শিল্পী: নগ্নতা

Bangla Lyrics

Nikhil Diyechilo Norok Nognota Lyrics
নিখিল দিয়েছিলো নরক-নগ্নতা
-রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

Nikhil Diyechilo Norok Nognota Lyrics

নিখিল দিয়েছিলো নরক-নগ্নতা,
আমার চোখে ছিল অমলিন দৃষ্টি
হৃদয় ছুঁয়েছিলো মেঘের মগ্নতা,
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি
গুটিয়ে নিলে হাত,আঙুল সোনালিমা,
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না
সহসাই কন্ঠে নেমে এলো কালিমা,
ঝ’রে গেল মাটিতে আলোকিত পান্না
আলতো ছুঁয়ে গেলে, এমন কুয়াশায়
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি।
জোস্না-পাতা ঝরে মাটিতে, শিহরায়
উদাসি প্রান্তর উদাসিন যাত্রী
এখনো আলো আসে, জানালা খোলা রাখি,
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি

Transliteration in English

-rudr mohammad shahidullah

Nikhil Diyechilo Norok Nognota Lyrics

nikhil diyechilo narak-nagnta,
amar chokhe chil omlin drishti
hriday chuyechilo megher magnta,
tabuo jharlo na prarthit brishti

gutiye nile hat,angul sonalima,
photale pathrer buk jure kanna
sahsai kanthe neme elo kalima,
jh’re gel matite alokit panna

alto chuye gele, eman kuyashay
ashay badhe ghar haludabh ratri।
josna-pata jhare matite, shihray
udasi prantar udasin jatri

ekhno alo ase, janala khola rakhi,
pechne gan gay khachay posha pakhi