নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান
শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ
বাহিরে হেরিনু আসি বেহেশতী রৌশনীতে রে
ছেয়েছে জমিন ও আসমান
আনন্দে গাহিয়া ফেরে ফেরেশ্তা হুর গেলেমান –
এলো কে, কে এলো ভুলোকে! দুনিয়া দুলিয়া উঠিল পুলকে।।
তাপীর বন্ধু, পাপীর ত্রাতা, ভয়-ভীত পীড়িতের শরণ-দাতা
মুকের ভাষা নিরাশার আশা, ব্যথার শান্তি, সান্ত্বনা শোকে
এলো কে ভোরের আলোকে।।
দরুদ পড় সবে : সাল্লে আলা, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
কেহ বলে, এলো মোর কম্লিওয়ালা – খোদার হাবীব কেহ কয় নিরালা
মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
কেহ বলে, আহমদ নাম মধু ঢালা – মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
মজনুঁরও চেয়ে হল দীওয়ানা সবে, নাচে গায় নামের নেশায় ঝোঁকে।।
Transliteration in English
nikhil ghume ochetan sahsa shuninu ajan shuni’ se takbirer dhbani akul hal man-pran bahire herinu asi beheshti roushnite re cheyeche jamin o asman annde gahiya phere phereshta hur geleman – elo ke, ke elo bhuloke! duniya duliya uthil pulke।। tapir bandhu, papir trata, bhay-bhit piriter sharan-data muker bhasha nirashar asha, bjathar shanti, santbna shoke elo ke bhorer aloke।। darud par sabe : salle ala, mohammad mostpha salle ala। keh bale, elo mor kamlioala – khodar habib keh kay nirala mohammad mostpha salle ala। keh bale, ahamad nam madhu dhala – mohammad mostpha salle ala। majnurao cheye hal dioana sabe, nache gay namer neshay jhoke।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।