নদীর কূল নাই কিনার নাই রে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
Nodir Kul Nai Kinar Nai Re Lyrics
নদীর কূল নাই কিনার নাই রে
কথা ও সুর: কবি জসীমউদ্দীন
কণ্ঠ: আব্বাসউদ্দীন আহমেদ/ফেরদৌসি রহমান
Nodir Kul Nai Kinar Nai Re Lyrics
ও নদীর কূল নাই,কিনার নাই রে
[আমি কোন্ কূল হতে কোন্ কূলে যাব
কাহারে শুধাই রে]-৩
নদীর কূল নাই,কিনার নাই রে।
[ওপারে মেঘের ঘটা কনক বিজলী ছটা]-২
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
[ওপারে মেঘের ঘটা কনক বিজলী ছটা]-২
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
[আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে]-২
নদীর কূল নাই,কিনার নাই রে।
[বিষম নদীর পানি,ঢেউ করে হানাহানি]-২
ভাঙা এ তরণী তবু বাই রে
[বিষম নদীর পানি,ঢেউ করে হানাহানি]-২
ভাঙা এ তরণী তবু বাই রে
[আমার অকূলের কূল দয়াল বন্ধুর
যদি দেখা পাই রে]-২
নদীর কূল নাই,কিনার নাই রে।
Transliteration in English
katha o sur: kabi jasimauddin kanth: abbasauddin ahmed/pherdousi rahman Nodir Kul Nai Kinar Nai Re Lyrics o nadir kul nai,kinar nai re [ami kon kul hate kon kule jab kahare shudhai re]-3 nadir kul nai,kinar nai re। [opare megher ghata kanak bijli chata]-2 majhe nadi bahe sai sai re [opare megher ghata kanak bijli chata]-2 majhe nadi bahe sai sai re [ami ei dekhilam sonar chabi abar dekhi nai re]-2 nadir kul nai,kinar nai re। [bisham nadir pani,dheu kare hanahani]-2 bhanga e tarni tabu bai re [bisham nadir pani,dheu kare hanahani]-2 bhanga e tarni tabu bai re [amar okuler kul dayal bandhur jadi dekha pai re]-2 nadir kul nai,kinar nai re।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নদীর কূল নাই কিনার নাই রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।