ননদীগো তোরা যা ফিরে যা ঘরে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ননদীগো তোরা যা ফিরে যা ঘরে
তোরা বলিস- ডুবেছে রাই-কলঙ্কিনি
কৃষ্ণ-প্রেম-সাগরে
ঘুচল তোদের সকল জ্বালা
নিভল কুলের কালি
কলঙ্কিনী রাই বলে আর
কেউ দেবে না গালি
আর হবে না কৃষ্ণকেলি
গোপন বাসরে
যা ফিরে যা ঘরে
ভুলে যা লো রাধা তোদের
ছিল কুলের বউ
শ্যাম বিনে জীবন-মরণে
আপন নাই আর কেউ
ও যার কুলে উঠল অকুলের ঢেউ
কুলে তার কি করে
যা ফিরে যা ঘরে
ঝুলন-দোল আর নৌকা-বিলাস
সবই হলো শেষ
প্রভাসে চলেছি যেথা
আমার বন্ধুর দেশ
যেন দয়া করে শ্যাম ঋষিকেশ
তোরা এই আশীষ দে মোরে
যা ফিরে যা ঘরে
বিদায় বেলায় ননদী গো
শেষ মিনতি নিও
আমার হয়ে শ্যামের কুঞ্জে
সাঁঝের প্রদীপ দিও
রসিক কয় আমায় রাখিও
তোমার চরণসেবার তরে
যা ফিরে যা ঘরে
………
রসিক সরকার
Transliteration in English
nandigo tora ja phire ja ghare tora balis- dubeche rai-kalngkini krishn-prem-sagre ghuchal toder sakal jbala nibhal kuler kali kalngkini rai bale ar keu debe na gali ar habe na krishnkeli gopan basre ja phire ja ghare bhule ja lo radha toder chil kuler bau shjam bine jiban-marne apan nai ar keu o jar kule uthal okuler dheu kule tar ki kare ja phire ja ghare jhulan-dol ar nouka-bilas sabai halo shesh prabhase chalechi jetha amar bandhur desh jen daya kare shjam rishikesh tora ei ashish de more ja phire ja ghare biday belay nandi go shesh minti nio amar haye shjamer kunje sajher pradip dio rasik kay amay rakhio tomar charansebar tare ja phire ja ghare ……… rasik sarkar
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ননদীগো তোরা যা ফিরে যা ঘরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।