নূরজাহান! নূরজাহান!

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

নূরজাহান! নূরজাহান!

সিন্ধু নদীতে ভেসে (এলে) মেঘলা-মতির দেশে
ইরানি গুলিস্থান॥ .

নার্গিস লালা গোলাপ আঙুর-লতা
শিঁরি-ফরহাদ-শিরাজের উপকথা
এসেছিলে তুমি তনুর পেয়ালা ভরি
বুলবুলি, দিলরুবা, রবাবের গান॥

তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজধিরাজ–
চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ।

যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে
(যাহা) লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে
দেবে চিরদিন নন্দন-লোকচারী
তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান॥

Transliteration in English

nurjahan! nurjahan!

sindhu nadite bhese (ele) meghla-matir deshe
irani gulisthan॥     .

nargis lala golap angur-lata
shiri-pharhad-shirajer upaktha
esechile tumi tanur peyala bhari
bulbuli, dilruba, rababer gan॥

tab preme unmad bhulil selim se je rajdhiraj–
chandan sam makhil ongge kalangk lok-laj।

je kalangk laye hase chad nilakashe
(jaha) lekha thake shudhu premiker itihase
debe chirdin nandan-lokchari
tab sei kalangk se premer samman॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নূরজাহান! নূরজাহান!” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।