নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি
ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে।।
মিঠে রোদে শীতের দিনে
তরুণ-বঁধূ লও গো কিনে
ফাগুন-হাওয়া বইবে প্রাণে, ওগো হালকা নেশার ঘোরে।।
মলিন মুখে দিয়ে দেখ নলিন খেজুর-গুড়
বাহির-ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর
ওগো মিষ্টিতে ভরপুর।
মোর তনুর চেয়ে অনেক বেশি
মধুর এ রস ও বিদেশি,
রস না পিয়েও ঝিমিয়ো না গো নেশায় অমন ক’রে।।
Transliteration in English
natun khejur ras enechi mete kalas bh’re bhin ga hate ene go ras-piyasi o amar ras-piyasi rasik janer tare।। mithe rode shiter dine tarun-badhu lao go kine phagun-haoa baibe prane, ogo halka neshar ghore।। malin mukhe diye dekh nalin khejur-gur bahir-bhitar habe tahar mishtite bharpur ogo mishtite bharpur। mor tanur cheye onek beshi madhur e ras o bideshi, ras na piyeo jhimiyo na go neshay oman k’re।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।