ও আষাঢ়ের পূর্ণিমা আমার

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে—
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে।
আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা—
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে। একি
মনে রাখা একি ভুলে যাওয়া। একি
স্রোতে ভাসা, একি কূলে যাওয়া। কভুবা
নয়নে কভুবা পরানে কর লুকোচুরি কেন যে কে জানে। কভুবা
ছায়ায় কভুবা আলোয় কোন্ দোলায় যে নাড়ালে।

Transliteration in English

O aasharer purnima aamar,    aaji roile aarale -
Swaponer aaborane lukiye daarale.
Aaponari mone jaani na ekela    hridayo-aanginaya koricho ki khela -
Tumi aaponaay khnujia phero ki    tumi aaponaay haarale.
Eki    mone  raakha   eki    bhule jaawa.
Eki    srote bhaasa,  eki kule jaawa.
Kabhuba nayone kabhuba parane    karo lukochuri keno je ke jaane.
Kabhuba chhaayay kabhuba aaloy    kon dolaay je naarale.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ও আষাঢ়ের পূর্ণিমা আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ও আষাঢ়ের পূর্ণিমা আমার” গানটি শুরু হয়:

ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে—
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে।
আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা—
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে। একি

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ও আষাঢ়ের পূর্ণিমা আমার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ও আষাঢ়ের পূর্ণিমা আমার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও আষাঢ়ের পূর্ণিমা আমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ও আষাঢ়ের পূর্ণিমা আমার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান