ও ডাক্তার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ও ডাক্তার ও ডাক্তার।
তুমি কত শত পাস করে
এসেছ বিলেত ঘুরে
মানুষের যন্ত্রনা ভোলাতে।।

তোমার MBBS নামা
FRCS বোধ হয়
A to Z ডিগ্রী ঝোলাতে।।

ডাক্তার মানে সেতো, মানুষ নয়
আমাদের চোখে সেতো ভগবান;
কসাই আর ডাক্তার
একিতো নয়-
কিন্তু দুটোই আজ,প্রোফেশন
কসাই জবাই করে
প্রকাশ্য দিবালোকে;
তোমার আছে-
ক্লিনিক আর চেম্বার।।

ডাক্তার চাইবেন, রক্ত রিপোর্ট
ক্লিনিকের সন্ধানও
তিনিই দেবেন
একশত টাকা যদি
ক্লিনিকের বিল হয়,
অর্ধেক দালালী তিনিই নিবেন।

রোগীরা তো রোগী নয়
খদ্দের এখন;
খদ্দের পাঠালে কমিশন
ক্লিনিক আর ডাক্তার
কি টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্দভ জনগন
কসাই জবাই করে
প্রকাশ্য দিবালোকে
ওদের আছে-
ক্লিনিক আর চেম্বার।।

নিজেদের ডাক্তার,বল কেন?
তার চেয়ে বলনাকো ব্লাকমেলার
রোগীর আত্মীয়দের-
ঘটিবাটি চাটি করে;
করো সুযোগের সদ্ব্যবহার।
সরকারী হাসপাতালের পরিবেশ,
আসলেই তোমরা করেছ শেষ।
হাসপাতাল না থাকলেই জনগন,
নার্সিংহোমে যাবে অবশেষ
সেখানে জবাই হবে,
উপরি কামাই হবে!
মানুষের সেবার কি দরকার।।

বাঁচানোর ক্ষমতাতো,তোমার হাতে
তুমি যদি মার,তবে কোথা যাই?
অসহায় মানুষের,তুমিইতো সবকিছু
করজোড়ে নিবেদন,করছি তাই
তোমার গৃহিনী যে গয়না পড়েন,
দেখেছ কি তাতো কত রক্ত?
তোমার ছেলের চোঁখে দেখেছ কি?
কতো ঘৃনা জমা অব্যক্ত !
তোমরা অসুখ হবে
তোমারি দেখানো পথে।।

Transliteration in English

o daktar o daktar।
tumi kat shat pas kare
esech bilet ghure
manusher jantrna bholate।।
tomar MBBS nama
FRCS bodh hay
A to Z digri jholate।।
daktar mane seto, manush nay
amader chokhe seto bhagban;
kasai ar daktar
ekito nay-
kintu dutoi aj,propheshan
kasai jabai kare
prakashj dibaloke;
tomar ache-
klinik ar chembar।।
daktar chaiben, rakt riport
kliniker sandhanao
tinii deben
ekashat taka jadi
kliniker bil hay,
ordhek dalali tinii niben।
rogira to rogi nay
khadder ekhan;
khadder pathale kamishan
klinik ar daktar
ki tupi parachche
bujhchena gardabh janagan
kasai jabai kare
prakashj dibaloke
oder ache-
klinik ar chembar।।
nijeder daktar,bal ken?
tar cheye balnako blakmelar
rogir atmiyder-
ghatibati chati kare;
karo sujoger sadbjabhar।
sarkari haspataler paribesh,
aslei tomra karech shesh।
haspatal na thaklei janagan,
narsinghome jabe obshesh
sekhane jabai habe,
upri kamai habe!
manusher sebar ki darkar।।
bachanor kshamtato,tomar hate
tumi jadi mar,tabe kotha jai?
oshay manusher,tumiito sabkichu
karjore nibedan,karchi tai
tomar grihini je gayna paren,
dekhech ki tato kat rakt?
tomar cheler chokhe dekhech ki?
kato ghrina jama objakt !
tomra osukh habe
tomari dekhano pathe।।