ওহে জীবনবল্লভ
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব—
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।
(দিনু চরণতলে— কথা যা ছিল দিনু চরণতলে—
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে।)
আমি কী আর কব। এই
সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে,
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি
তব। (নীরবে যাব— পথের কাঁটা মানব না, নীরবে
যাব। হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব।)
আমি কী আর কব।
আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয়
হে— তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
(আমি মাথায় লব— যাহা দিবে তাই মাথায় লব—
সুখ দুখ তব পদধুলি ব’লে মাথায় লব।)
আমি কী আর কব।
অপরাধ যদি ক’রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তবে পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
(দিয়ো বেদনা— যদি ভালো বোঝ দিয়ো বেদনা—
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা।)
আমি কী আর কব।
তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে—
তুমি ছাড়া আর কী আছে আমার! মৃত্যু-আঁধার ভব।
(নিয়ো চরণে— ভবের খেলা সারা হলে নিয়ো চরণে—
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে।)
আমি কী আর কব।
Transliteration in English
Ohe jibonoballabho, ohe sadhanodurlabho, Aami marmer katha antarobyatha kichhui naahi kabo – Sudhu jibon mon charone dinu bujhiya laho sab. (Dinu charonotale – katha ja chhilo dinu charonotale – Praaner bojha bujhe lawo, dinu charonotale.) Aami ki aar kabo. Ei songsaropathosankato oti kantakamayo hey, Aami nirabe jaabo hridaye loye premomuroti tabo (Nirobe jaabo – pather knaata maanbo na, Nirobe jaabo. Hridayobyathay knaadbo na, Nirobe jaabo.) Aami ki aar kabo. Sukh dukh sab tuchchho korinu priyo-apriyo hey Tumi nijo haate jaaha snopibe taha maathay tuliya labo (Aami maathay labo – jaaha dibe taai maathay labo – Sukh dukh tabo padodhuli bole maathay labo.) Aami ki aar kabo. Aporadh jodi kore thaaki pode, naai karo jodi khama, Tabe paraanpriyo, diyo hey diyo bedona nabo nabo. (Diyo bedona – Jodi bhaalo bojho diyo bedona – Bichare jodi doshi hoi diyo bedona.) Aami ki aar kabo. Tabu phelo na dure, dibasosheshe deke niyo charone – Tumi chhaara aar ki aachhe aamar mritu aandhar bhabo. (Niyo charone – bhaber khela saara hole niyo charone – Din phuraile dinonath, niyo charone.) Aami ki aar kabo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওহে জীবনবল্লভ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
ন্তরব্যথা কিছুই নাহি কব—
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।
(দিনু চরণতলে— কথা যা ছিল দিনু চরণতলে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।