ওমা তুই আমারে ছেড়ে আছিস আমি তাই হয়েছি লক্ষ্মীছাড়া
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
(মা) ওমা তুই আমারে ছেড়ে আছিস আমি তাই হয়েছি লক্ষ্মীছাড়া
ও তোর কৃপা বিনা শক্তিময়ী শুকিয়ে গেল ভক্তিচারা॥ . .
ওমা তুই আশ্রয় দিলি না তাই, আমি যা পাই তা পথে হারাই
তোর রসময় ভুবন আমার শ্মশান হল ওমা তারা।
আজ আনন্দ যমুনা ফেলে এসেছি তাই যমের দ্বারে
ওমা জীবনে যা পেলাম না তা মরণ যদি দিতে পারে।
মাগো ওমা তত বাড়ে বুকের জ্বালা, পাই যত যশ খ্যাতির মালা
রাজপ্রসাদে শুয়ে মাগো শান্তি কি পায় মাতৃহারা॥
Transliteration in English
(ma) oma tui amare chere achis ami tai hayechi lakshmichara o tor kripa bina shaktimyi shukiye gel bhaktichara॥ . . oma tui ashray dili na tai, ami ja pai ta pathe harai tor rasamay bhuban amar shmashan hal oma tara। aj anand jamuna phele esechi tai jamer dbare oma jibne ja pelam na ta maran jadi dite pare। mago oma tat bare buker jbala, pai jat jash khjatir mala rajaprsade shuye mago shanti ki pay matrihara॥