শিল্পী সংগ্রামী পল রবসন
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ওরা জীবনের গান গাইতে দেয়না
শিল্পী সংগ্রামী পল রবসন
আমরা তোমারই গান গাই ওরা চায়না।।
তুমি চেয়ে দেখ রবসন
আমাদের ঐকতানে ঘুম ভেঙ্গেছে
বিপ্লবের বহ্নি দেখে বুক কেঁপেছে
তোমার ঐ সংগীতে ভয় পেয়েছে রবসন
ওরা প্রতিরোধ প্রস্তুতিতে ভয় পেয়েছে রবসন।।
মোরা জয় করেছি একতা
মোরা দূর করেছি হীনতা
ওরা ভয় পায় তাই আমাদের
ওরা ভয় পেয়েছে আজ একতায়।
তুমি মৃত্যুহীন যে রবসন
পৃথিবীর প্রতি ভোরে পথে প্রান্তরে
মেহনতী জনতার প্রতি অন্তরে
তোমারই একতার গান শোনা যায় রবসন
সারা দুনিয়ার শোষিতেরা এক হয় রবসন।।
নাজিম হিকমত; বাংলা গীতিরূপ ও সুর – কমল সরকার সংগীত পরিবেশনায়: মাস সিঙ্গার্স
Transliteration in English
ora jibner gan gaite deyna shilpi sanggrami pal rabasan amra tomarai gan gai ora chayna।। tumi cheye dekh rabasan amader oiktane ghum bhenggeche biplber bahni dekhe buk kepeche tomar oi sanggite bhay peyeche rabasan ora pratirodh prastutite bhay peyeche rabasan।। mora jay karechi ekta mora dur karechi hinta ora bhay pay tai amader ora bhay peyeche aj ektay। tumi mritjuhin je rabasan prithibir prati bhore pathe prantre mehanti jantar prati ontre tomarai ektar gan shona jay rabasan sara duniyar shoshitera ek hay rabasan।। najim hikamat; bangla gitirup o sur – kamal sarkar sanggit paribeshnay: mas singgars