ওরা ঘুমায় আবার জাগে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ওরা ঘুমায় আবার জাগে
ওরা স্বপ্ন যে দেখে কত
ওরা আকাশ, বাতাস, চাঁদ, তারা, ফুল
সুখী কে ওদের মত ||
ওরা ঘুমায় আবার জাগে

ওরা কানে কানে বলে
কেন জেগে আছো তুমিও ঘুমাও ||
আমি ঘুমাতে পারি না তাও
শুধু ভাবি, আর ভাবি, ভাবি অবিরত
সুখী কে ওদের মত
ওরা ঘুমায় আবার জাগে
ওরা স্বপ্ন যে দেখে কত

আমার পাথর চোখে পলক পড়ে না
আমার ক্লান্তি যত ঘুমের নিবিড় কালো ছায়ায় ভরে না ||

আমি বলি ওগো ঘুম তোমার সোনার কাঠি এ চোখে ছোঁয়াও ||

ঘুম বলে সে সোনার দাম আগে দাও
তাই ভাবি, আর ভাবি, ভাবি অবিরত
সুখী কে ওদের মত
ওরা ঘুমায় আবার জাগে
ওরা স্বপ্ন যে দেখে কত
ওরা আকাশ, বাতাস, চাঁদ, তারা, ফুল
সুখী কে ওদের মত

…………………….
ওরা ঘুমায় আবার জাগে
“ক্ষুধা” কথাচিত্রের গান।
শিল্পী : নির্মলা মিশ্র।
সুর : নচিকেতা ঘোষ

Transliteration in English

ora ghumay abar jage
ora sbapn je dekhe kat
ora akash, batas, chad, tara, phul
sukhi ke oder mat ||
ora ghumay abar jage

ora kane kane bale
ken jege acho tumio ghumao ||
ami ghumate pari na tao
shudhu bhabi, ar bhabi, bhabi obirat
sukhi ke oder mat
ora ghumay abar jage
ora sbapn je dekhe kat

amar pathar chokhe palak pare na
amar klanti jat ghumer nibir kalo chayay bhare na ||

ami bali ogo ghum tomar sonar kathi e chokhe choao ||

ghum bale se sonar dam age dao
tai bhabi, ar bhabi, bhabi obirat
sukhi ke oder mat
ora ghumay abar jage
ora sbapn je dekhe kat
ora akash, batas, chad, tara, phul
sukhi ke oder mat

…………………….
ora ghumay abar jage
“kshudha” kathachitrer gan।
shilpi : nirmla mishr।
sur : nachiketa ghosh