ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
দ্বৈত : ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে
স্ত্রী : মধু মঞ্জির বোলে মণি কুন্তল দোলে
পুরুষ : চন্দন লেখা শোভে চারুভালে॥
স্ত্রী : রস যমুনায় জাগে ঢেউ উতরোল
পুরুষ : ব্রজগোপিকার প্রাণে লাগে তারি হিল্লোল
দ্বৈত : রাস পূর্ণিমা রাতে শিখী নাচে সাথে সাথে
ফুল দোলে কুঞ্জেরই বকুল ডালে॥
স্ত্রী : নাচে নন্দ দুলাল বাজে মোহন বেণূ
পুরুষ : অঙ্গের লাবনিতে আলো করে অবনিতে
দ্বৈত : হাসিতে ঝরায় ফুল পরাগ রেণু।
স্ত্রী : রাঙা পায়ে রুমুঝুমু বাজে মধুর
পুরুষ : জীবন মরণ তার যুগল নূপুর
দ্বৈত : মুগ্ধ তারকা শশী রাতের দেউলে বসি
আরতি প্রদীপ শিখা নিত্য জ্বালে॥
Transliteration in English
dboit : ogo nand dulal nache chandtale stri : madhu manjir bole mani kuntal dole purush : chandan lekha shobhe charubhale॥ stri : ras jamunay jage dheu utrol purush : brajgopikar prane lage tari hillol dboit : ras purnima rate shikhi nache sathe sathe phul dole kunjerai bakul dale॥ stri : nache nand dulal baje mohan benu purush : ongger labnite alo kare obnite dboit : hasite jharay phul parag renu। stri : ranga paye rumujhumu baje madhur purush : jiban maran tar jugal nupur dboit : mugdh tarka shashi rater deule basi arti pradip shikha nitj jbale॥
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দ্বৈত : ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালেস্ত্রী : মধু মঞ্জির বোলে মণি কুন্তল দোলে পুরুষ : চন্দন লেখা শোভে চারুভালে॥
স্ত্রী : রস যমুনায় জাগে ঢেউ উতরোলপুরুষ : ব্রজগোপিকার প্রাণে লাগে তারি হিল্লোলদ্বৈত : রাস পূর্ণিমা রাতে শিখী নাচে সাথে সাথেফুল দোলে কুঞ্জেরই বকুল ডালে॥
বনিতেদ্বৈত : হাসিতে ঝরায় ফুল পরাগ রেণু।
স্ত্রী : রাঙা পায়ে রুমুঝুমু বাজে মধুরপুরুষ : জীবন মরণ তার যুগল নূপুরদ্বৈত : মুগ্ধ তারকা শশী রাতের দেউলে বসিআরতি প্রদীপ শিখা নিত্য জ্বালে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।