পারে লয়ে যাও আমায়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পারে লয়ে যাও আমায় ।
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে।
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন।
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি।
লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়।।
Transliteration in English
pare laye jao amay । ami opar haye base achi ohe dayamay।। ami eka railam ghate bhanu se basilo pate। toma bine ghor sangkte na dekhi upay।। nai amar bhajan sadhan chirdin kupthe gaman। nam shunechi patit paban taite dei dohai।। ogtir na dile gati oi name rabe okhjati। lalan kay okuler pati ke balbe tomay।।