পাষানের ভাঙালে ঘুম

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

পাষানের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁওয়ায়,
গলিয়া সুরের তুষার গীতি-নির্ঝর ব’য়ে যায়।।

উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন,
কত জনমের কাঁদন ও-পায়ে লুটাতে চায়।।

ওগো তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল গানের মুকুল
তোমার বেণীর বন্ধে গো মরিতে চায় সুরের বকুল
চম্‌কে ওঠে মোর গগন ঐ হরিণ-চোখের চাওয়ায়।।

পাষাণের ভাঙালে ঘুম
রাগ : ভীমপলশ্রী, তাল : দাদ্‌রা
আদি রেকর্ডিং : ১৯৩২
কথা, সুর ও শিল্পী : কাজী নজরুল ইসলাম

Transliteration in English

pashaner bhangale ghum ke tumi sonar chooay,
galiya surer tushar giti-nirjhar b’ye jay।।

udasi bibagi man jache aj bahur badhan,
kat janmer kadan o-paye lutate chay।।

ogo tomar charan chande mor munjril ganer mukul
tomar benir bandhe go marite chay surer bakul
chamke othe mor gagan oi harin-chokher chaoay।।

pashaner bhangale ghum
rag : bhimapalshri, tal : dadra
adi rekrding : 1932
katha, sur o shilpi : kaji najrul islam

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“পাষানের ভাঙালে ঘুম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।