ফিরে ফিরে কেন তারই স্মৃতি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
মোরে কাঁদায় নিতি যে ফিরিবে না আর।
ফিরায়েছি যা’য় কাঁদাইয়া হায়
সে কেন কাঁদায় মোরে বারেবার।।
তারই দেওয়া ফুলমালা, যারে দলিয়াছি পায়
সেই ছিন্নমালা কুড়ায়ে নিরালা আজি রাখি হিয়ায়।
বারে বারে ডাকি প্রিয় নাম ধ’রে তা’র।।
হানি’ অবহেলা যারে দিয়েছি বিদায়
আজি তারি স্মৃতি, সে কোথায় সে কোথায়।
জ্বালি’ নয়ন-প্রদীপ জাগি বাতায়নে
নিশি ভোর হয়ে যায় বৃথা জাগরণে
আজি স্বর্গ শূন্য মোর তারি বিহনে
কাঁদি আকাশ বাতাস মোর করে হাহাকার।।
Transliteration in English
phire phire ken tarai smriti more kaday niti je phiribe na ar। phirayechi ja’y kadaiya hay se ken kaday more barebar।। tarai deoa phulmala, jare daliyachi pay sei chinnmala kuraye nirala aji rakhi hiyay। bare bare daki priy nam dh’re ta’r।। hani’ obhela jare diyechi biday aji tari smriti, se kothay se kothay। jbali’ nayan-pradip jagi batayne nishi bhor haye jay britha jagarne aji sbarg shunj mor tari bihne kadi akash batas mor kare hahakar।।