ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়
ফুল-ফোটাতে কে এলে ফুল ঝরানো সাঁঝ-বেলায়।।

আজ কি মোর দিনের শেষে
উঠলো চাঁদ মধুর হেসে’
কৃষ্ণা তিথির তৃষ্ণা মোর মিটলো ওই জোছনায়।।

আজ যে আঁখি অশ্রুহীন কি দিয়ে ধোয়াই চরণ’
সুন্দর বরের বেশে এলে কি আমার মরণ’!
দেখ বসন্তের পাখি
কোয়েলা গেছে ডাকি
আনন্দের দূত তুমি ডাকিয়া ফুল ফোটায়।।

Transliteration in English

phutlo sandhjamnir phul amar maner anginay
phul-photate ke ele phul jharano sajh-belay।।

aj ki mor diner sheshe
uthlo chad madhur hese’
krishna tithir trishna mor mitlo oi jochnay।।

aj je akhi oshruhin ki diye dhoai charan’
sundar barer beshe ele ki amar maran’!
dekh basnter pakhi
koela geche daki
annder dut tumi dakiya phul photay।।