পঞ্চ রসে রাখাল বেশে ফুটল ফুল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পঞ্চ রসে রাখাল বেশে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে
চিনতে কয়জন পারে তারে, চিনতে কয় জন পারে।
ছিল সে ফুল আরশেতে,কেহ না পারে চিনিতে,
কলির জীব উদ্ধারিতে, মানুষর বেশ ধরে
আচম্বিতে ফুটিল ফুল মক্কারই শহরে,
তারে মা আমেনায় চিনলো নারে রাখিয়া আপন জঠরে।
কিঞ্চিত চিনে মা হালিমায় কোলে নিয়ে দুগ্ধ খাওয়ায়,
নবীকে পালিয়ে ছিলেন অতি যতন করে।
ভক্তের বাসনা পঁর্ণ করতে আসিলেন তার ঘরে,
জীবে তারে চিনতে নারে জ্ঞান নয়ন না ফুটলে পরে।।
নবীর বয়স যখন পূর্ন হল, খোদেজায় চিনতে পারল,
নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে।
বকরী চরাইতে গেলেন মাঠের উপরে এবার
দোতলায় থেকে খোদেজা জ্ঞান নয়নে লক্ষ্য করে।।
পাখি -এ পাখা দিতেছে, সর্পে ছত্তর ধরেছে,
দোতলায় থেকে খোদেজা আশ্চর্য্য রূপ হেরে।
বাজিল ইসলামের ডংকা মমিনের অন্তরে,
এবার খোদেজায় হইয়া সোজা স্বামী বলে স্বীকার করে।।
পঞ্চ রসে ভাসিয়া পাঞ্জাতন, শানে আসিয়া
দুইয়ের ডানে পাঁচ বসাইয়া পচিশের মিল করে।
আল্লা রাসুল আছে বসা পঁচিশ বন্দের ঘরে,
ভেবে রজ্জব বলে চিনা যাবে, পঞ্চ তত্বের বিচার করে।।
Transliteration in English
panch rase rakhal beshe phutal phul abdullahar ghare
chinte kayajan pare tare, chinte kay jan pare।
chil se phul arshete,keh na pare chinite,
kalir jib uddharite, manushar besh dhare
achmbite phutil phul makkarai shahre,
tare ma amenay chinlo nare rakhiya apan jathre।
kinchit chine ma halimay kole niye dugdh khaoay,
nabike paliye chilen oti jatan kare।
bhakter basna parn karte asilen tar ghare,
jibe tare chinte nare gyan nayan na phutle pare।।
nabir bayas jakhan purn hal, khodejay chinte paral,
nabike rakhiya dil apnarai ghare।
bakri charaite gelen mather upre ebar
dotlay theke khodeja gyan nayne lakshj kare।।
pakhi -e pakha diteche, sarpe chattar dhareche,
dotlay theke khodeja ashcharjj rup here।
bajil islamer dangka maminer ontre,
ebar khodejay haiya soja sbami bale sbikar kare।।
panch rase bhasiya panjatan, shane asiya
duiyer dane pach basaiya pachisher mil kare।
alla rasul ache basa pachish bander ghare,
bhebe rajjab bale china jabe, panch tatber bichar kare।।