পরজনমে দেখা হবে প্রিয়
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও ।।
এ জনমে যাহা বলা হ’ল না
আমি বলিব না , তুমিও ব’লো না ।
জানাইলে প্রেম করিও ছলনা
যদি আসি ফিরে বেদনা দিও ।।
হেথায় নিমেষে স্বপন ফুরায়
রাতের কুসুম প্রাতে ঝরে যায়
ভালো না বাসিতে হৃদয় শুকায়
বিষ-জ্বালা-ভরা হেথা অমিয় ।।
হেথা হিয়া উঠে বিরহে আকুলি
মিলনে হারাই দুদিনেতে ভুলি
হৃদয় যেথায় প্রেম না শুকায়
সেই না অমরায় মোরে স্মরিও ।।
(পরজ –একতালা )
( চোখের চাতক )
Transliteration in English
parajanme dekha habe priy bhulio more hetha bhulio ।। e janme jaha bala h’l na ami balib na , tumio b’lo na । janaile prem kario chalna jadi asi phire bedna dio ।। hethay nimeshe sbapan phuray rater kusum prate jhare jay bhalo na basite hriday shukay bish-jbala-bhara hetha omiy ।। hetha hiya uthe birhe akuli milne harai dudinete bhuli hriday jethay prem na shukay sei na omray more smario ।। (paraj –ektala ) ( chokher chatak )
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পরজনমে দেখা হবে প্রিয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।