পৌষ তোদের ডাক দিয়েছে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আ য় আ য় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হা য় হা য় হায়।
হাওয়ার নেশায় উঠল মেতে দিগ্বধূরা ধানের ক্ষেতে—
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হা য় হা য় হায়। মাঠের
বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল। ঘরেতে
আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর
হাসি উঠল জেগে ধানের শিষে শিশির লেগে—
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে, মরি হা য় হা য় হায়।
Transliteration in English
Poush toder daak diyechhe, aay re chole aay aay aay. Daala je taar bhorechhe aaj paaka phosole, mori haay haay haay. Haawar neshaay utthlo mete digbodhura dhaaner khete - Roder sona chhoriye pore maatir aanchole, mori haay haay haay. Maatther bnaashi shune shune aakash khushi holo. Ghorete aaj ke robe go, kholo kholo duar kholo. Aalor haashi utthlo jege dhaaner shishe shishir lege - Dhorar khushi dhore naa go, oi je uthole,mori haay haay haay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পৌষ তোদের ডাক দিয়েছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আ য় আ য় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হা য় হা য় হায়।
হাওয়ার নেশায় উঠল মেতে দিগ্বধূরা ধানের ক্ষেতে—
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হা য় হা য় হায়। মাঠের
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।