প্রেম পাথারে যে সাঁতারে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
প্রেম পাথারে যে সাঁতারে
তার মরণের ভয় কি আছে।
স্বরূপ মরণে সদা
মত্ত যারা ঐ কাজে।।
শুদ্ধ প্রেম রসিকের ধর্ম
মানে না বেদ বিধির কর্ম।
রসরাজ রসিকের মর্ম
রসিক বৈ আর কে জেনেছে।।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
এই পঞ্চে হয় নিত্যানন্দ।
যার অন্তরে সদানন্দ
নিরানন্দ জানে না সে।।
পাগল পায় পাগলের পারা
দুই নয়নে বহে ধারা।
যেন সুর ধ্বনির ধারা
লালন কয় ধারায় ধারা মিশে আছে।।
Transliteration in English
prem pathare je satare tar marner bhay ki ache। sbarup marne sada matt jara oi kaje।। shuddh prem rasiker dharm mane na bed bidhir karm। rasraj rasiker marm rasik boi ar ke jeneche।। shabd sparsh rup ras gandh ei panche hay nitjanand। jar ontre sadanand niranand jane na se।। pagal pay pagler para dui nayne bahe dhara। jen sur dhbanir dhara lalan kay dharay dhara mishe ache।।