পুরাতনকে বিদায় দিলে না
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা।
শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা।
মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়,
বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা।
তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া ওগো নবীন রাজা।
তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়—
তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা।
Transliteration in English
Puratanke biday dile na je ogo nobin raaja. Shudhu bnaashi tomaar baajale taar paraan maajhe ogo nobin raaja. Montro je taar laaglo praane mohano gaane haay, Bikoshiya utthlo hiya nobin saaje ogo nobin raaja. Tomaar ronge dile tumi rongiya o taar aangiya ogo nobin raaja. Tomaar maala dile gale khelaar chhale haay - Tomaar sure sure taahar bina baaje ogo nobin raaja.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পুরাতনকে বিদায় দিলে না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা।
শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা।
মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়,
বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।