রাখিলেন সাঁই কূপজল করে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
রাখিলেন সাঁই কূপজল করে
আন্দেলা পুকুরে।।
কবে হবে সজল বরষা
চেয়ে আছি সেই ভরসা।
আমার এই ভগ্নদশা যাবে কতদিন পরে।
এবার যদি না পাই চরণ
আবার কি পরি ফ্যারে।।
নদীর জল কূপজল হয় বিল বাওরে পরে রয়
সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে।
জীবের তেমনি ভজন বৃথা
তোমার দয়া নাই যারে।।
যন্তর পড়িয়ে অন্তর রয় যদি লক্ষ বছর
যন্ত্র কভূ বাজতে না পারে যন্ত্রীক বিহনে।
আমি যন্ত্র তুমি যন্ত্রী
সুবোল ধরাও আমারে।।
পতিত পাবন নামটি, শাস্ত্রে শুনেছি খাঁটি
পতিত না ত্বরাও যদি কে ডাকবে ঐ নাম ধরে।
ফকির লালন বলে ত্বরাও গো সাঁই
এই ভব কারাগারে।।
Transliteration in English
rakhilen sai kupajal kare andela pukure।। kabe habe sajal barsha cheye achi sei bharsa। amar ei bhagnadsha jabe katdin pare। ebar jadi na pai charan abar ki pari phjare।। nadir jal kupajal hay bil baore pare ray sadhj ki se ganggate jay gangga na ele pare। jiber temni bhajan britha tomar daya nai jare।। jantar pariye ontar ray jadi laksh bachar jantr kabhu bajte na pare jantrik bihne। ami jantr tumi jantri subol dharao amare।। patit paban namti, shastre shunechi khati patit na tbarao jadi ke dakbe oi nam dhare। phakir lalan bale tbarao go sai ei bhab karagare।।