রাত্রি শেষে ভোরে এমন কে গাহিল গান

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

রাত্রি শেষে ভোরে এমন কে গাহিল গান।
কোকিলের মধুর সুরে আকুল করে প্রাণ।।

কোকিল ডেকেছে ডালে, কূল বধু যাচ্ছে জলে
মিনারে উঠে বিল্লাল,ফুকিল আজান।

ফুটেছে ফুল নানা জাতি, শেফালিকা আর মালতী,
কাল ঘুমে তোর হলো ক্ষতি, নিলে কই সুঘ্রাণ।

পশু পাখি ছিল যত,ঘুম হতে জাগ্রত
তুই কেন মন অবিরত রহিলি পাষাণ।।

এ দিন যদি যায়রে হেলায়, কাঁদলে কি হয় শেষের বেলায়,
দেওয়ান রজ্জবের এ অসময় নিশি অবসান।।

Transliteration in English

ratri sheshe bhore eman ke gahil gan।
kokiler madhur sure akul kare pran।।

kokil dekeche dale, kul badhu jachche jale
minare uthe billal,phukil ajan।

phuteche phul nana jati, shephalika ar malti,
kal ghume tor halo kshati, nile kai sughran।

pashu pakhi chil jat,ghum hate jagrat
tui ken man obirat rahili pashan।।

e din jadi jayre helay, kadle ki hay shesher belay,
deoan rajjber e osamay nishi obsan।।