রিনিক ঝিনিক ছন্দে

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

রিনিক ঝিনিক ছন্দে যমুনায় কে যায়
কনক কনক কাঁখে কলস অলস পায় পায় |

রিনি ঝিনি রিনি ঝিনি বাজে কিঙ্কিনী চিনি চিনি
অপরূপ মরি কিবা শ্রীমতীর রূপবিতা
ময়ূরী দোলায় গ্রীবা তারি পানে চায় |

তার নয়নকমল কলি, তারি পায়ে দুটি অলি
অকারণে শুধু চলি, কি যে সুখ পায় |

তার শিথিল করবী হতে গরবী করবী ঝরে
বাঁশরীর তালে তালে নাগরী গাগরী ভরে
নীল শাড়ী নিঙাড়িয়া চলিছে মাধবপ্রিয়া
দুরু দুরু করে হিয়া, হায় একি দায় |

আর জাগে হাসি আঁখি কোণে, অভিসার সুখ মনে
কান পেতে শুধু শোনে, পিককুল গায় |

…………………………
Song: Rinik Jhinik Chonde
Film Title: Oshamapto
Artist: Lata Mangeshkar
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder

Transliteration in English

rinik jhinik chande jamunay ke jay
   kanak kanak kakhe kalas olas pay pay |

rini jhini rini jhini baje kingkini chini chini
oprup mari kiba shrimtir rupbita
mayuri dolay griba tari pane chay |

tar nayanakamal kali, tari paye duti oli
okarne shudhu chali, ki je sukh pay |

tar shithil karbi hate garbi karbi jhare
bashrir tale tale nagri gagri bhare
nil shari ningariya chaliche madhabpriya
duru duru kare hiya, hay eki day |

ar jage hasi akhi kone, obhisar sukh mane
kan pete shudhu shone, pikkul gay |

…………………………
Song: Rinik Jhinik Chonde
Film Title: Oshamapto
Artist: Lata Mangeshkar
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“রিনিক ঝিনিক ছন্দে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।