রজনী হইসনা অবসান
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
রজনী হইসনা অবসান
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
আজ নিশিতে আসতে বন্ধু কালাচঁন।
……………
শিল্পীঃ বারী সিদ্দিকী
Transliteration in English
rajni haisna obsan aj nishite aste pare bandhu kalachan। kat nishi pohailo maner asha mane railore ken bandhu asilona jurayna paran। aj nishite aste pare bandhu kalachan। basar sajai asar ashe asbe bandhu nishi sheshe darun piriter bishe dharil ujan। aj nishite aste pare bandhu kalachan। meghe dhaka adhar rate kemne thaki eka ghare sadhak chanmiya kay kante kante hailam pereshan aj nishite aste bandhu kalachan। …………… shilpih bari siddiki