রুম ঝুম ঝুম ঝুম
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায় ।
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের বালুকায় ।।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার ।
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদ – ও চায় ।।
আরবী ঘোড়ার সওয়ার বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন মরীচিকায় খুঁজি ।
কত তরুণ মুছাফির পথ হারালো হায় !
কত বনের হরিণ মোরে তারি রূপ তৃষায় ।
Transliteration in English
rum jhum jhum jhum rum jhum jhum khejur patar nupur bajaye ke jay । orna tahar ghurni haoay dole kusum charay pather balukay ।। tar bhurur dhanuk beke othe tanur taloar se jete jete charay pathe pathar kuchir har । tar dalim phuler dali golap galer lali ider chad – o chay ।। arbi ghorar saoar badshajada bujhi saharate phere kon marichikay khuji । kat tarun muchaphir path haralo hay ! kat baner harin more tari rup trishay ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রুম ঝুম ঝুম ঝুম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।