রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়।
ফুটিলো শাখে মুকুল ও রাঙা চরণ-ধায়।।

সে নাচে তটিনী-জল টলমল টলমল,
বনের বেণী উতল ফুলদল মুরছায়।।

বিজরী জরীর আঁচল ঝলমল ঝলমল,
নামিল নভে বাদল ছলছল বেদনায়।।

দুলিছে মেখলা-হার শ্যামলী মেঘ-মালার,
উড়িছে অলক কা’র অলকার ঝরোকায়।।

তালিবন থৈ তাথৈ করতালি হানে ঐ
কবি, তোর তমালী কই- শ্বসিছে পূবালী বায়।।

(পিলু-দাদরা )

Transliteration in English

rumujhumu rumujhum ke elo nupur-pay।
phutilo shakhe mukul o ranga charan-dhay।।

se nache tatini-jal talamal talamal,
baner beni utal phuladal murchay।।

bijri jarir achal jhalamal jhalamal,
namil nabhe badal chalachal bednay।।

duliche mekhla-har shjamli megh-malar,
uriche olak ka’r olkar jharokay।।

taliban thoi tathoi kartali hane oi
kabi, tor tamali kai- shbasiche pubali bay।।

(pilu-dadra )

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়” গানটি শুরু হয়:

রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়।ফুটিলো শাখে মুকুল ও রাঙা চরণ-ধায়।।
সে নাচে তটিনী-জল টলমল টলমল,বনের বেণী উতল ফুলদল মুরছায়।।
বিজরী জরীর আঁচল ঝলমল ঝলমল,নামিল নভে বাদল ছলছল বেদনায়।।
লকার ঝরোকায়।।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।