রূপনগর ফুলকুমারী

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Rupnogor Phulkumari Lyrics
রূপনগর ফুলকুমারী
রূপনগর
ফুলকুমারী,
স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে…
বেঁধেছি এ গান ।
কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
এই গানটা দিলাম তোকে-
আগলে রাখিস্ বুকে …
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান ।।
এই দিনটা দিলাম তোকে –
উদয় থেকে অস্ত…
বন্ধু আমার স্বপ্ন গুলো –
পাহাড় সমান মস্ত ।
রাতটা পাগলি তোর –
সন্ধ্যা থেকে ভোর…
মিছিমিছি কানামাছি
অকারণ অভিমান ।।
…কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান ।।
গান একটা ভাষা…যেমন,
ছোট্ট পাখির বাসা ।
ডানার তলে লুকিয়ে রাখে-
অবাক ভালোবাসা ।
গানটা তুই আর আমি-
জানে অন্তর্যামী …
সোনার কাঠি রূপার কাঠি-
মেলাই প্রাণে প্রাণ ।।
…কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান ।।
গানটা গীতল চিঠি…যেমন,
নকশী শীতলপাটি ।
ঝরা সময়ে অবুঝ আমি-
সবুজ মাঠে হাঁটি ।
গানের ঘোরে নেশা-
সাপলুডু আর পাশা …
হারি আর জিতি-ভয় নেই !
খেলবো শেষ দান ।।
…কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান…~*
ইতি,
ফুলকুমার

Transliteration in English

rupanagar
phulkumari,
sbar-bjanjne mala gethe…
bedhechi e gan ।
kathar bhaje ghumiye ache –
jamin ar asman ।
ei ganta dilam toke-
agle rakhis buke …
haoay haoay – dame dame tan ।।

ei dinta dilam toke –
uday theke ost…
bandhu amar sbapn gulo –
pahar saman mast ।
ratta pagli tor –
sandhja theke bhor…
michimichi kanamachi
okaran obhiman ।।
…kathar bhaje ghumiye ache –
jamin ar asman ।
haoay haoay – dame dame tan ।।

gan ekta bhasha…jeman,
chott pakhir basa ।
danar tale lukiye rakhe-
obak bhalobasa ।
ganta tui ar ami-
jane ontrjami …
sonar kathi rupar kathi-
melai prane pran ।।
…kathar bhaje ghumiye ache –
jamin ar asman ।
haoay haoay – dame dame tan ।।

ganta gital chithi…jeman,
nakshi shitalpati ।
jhara samye obujh ami-
sabuj mathe hati ।
ganer ghore nesha-
sapludu ar pasha …
hari ar jiti-bhay nei !
khelbo shesh dan ।।
…kathar bhaje ghumiye ache –
jamin ar asman ।
haoay haoay – dame dame tan…~*
iti,
phulkumar