সদা মন থাকো বাহুঁশ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সদা মন থাকো বাহুঁশ
যার যা ধর্ম সেই সে করে
তোমার বলা অকারণ।।
কাঁটার মুখ কেউ চাঁছে না
ময়ূর চিত্র কেউ করে না।
এমনি মতে সব ঘটনা
যার যাতে আছে সৃজন।।
চিন্তামণি পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী।
হস্তিনী শঙ্খিনী নারী
তারা কর্কশ ভাষায় কয় বচন।।
শশক পুরুষ সত্যবাদী
মৃগপুরুষ উর্ধ্ধভেদী।
অশ্ব বৃষ বেহুশ নিরবধি
তাদের কুকর্মেতে সদাই মন।।
ধর্ম কর্ম আপনার মন
করে ধর্ম সব মোমিনগণ।
লালন বলে ধর্মের করণ
প্রাপ্তি হবে নিরঞ্জন।।
Transliteration in English
sada man thako bahush jar ja dharm sei se kare tomar bala okaran।। katar mukh keu chache na mayur chitr keu kare na। emni mate sab ghatna jar jate ache srijan।। chintamni padmini nari erai patisebar odhikari। hastini shangkhini nari tara karkash bhashay kay bachan।। shashak purush satjbadi mrigpurush urdhdhbhedi। oshb brish behush nirabdhi tader kukrmete sadai man।। dharm karm apnar man kare dharm sab mominagan। lalan bale dharmer karan prapti habe niranjan।।