সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
দেখা হয়েছে: 1.8K
Bangla Lyrics
সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশের পাখি বলে নীড় পেয়েছি
এই মন বলে-
আমি সুখী হয়েছি সুখী হয়েছি।।
একদিন দুটি চোখে স্বপ্ন ছিল
তোমাকে পেয়ে তা সত্যি হল
একদিন এ জীবনে আশা ছিল
তোমাকে পেয়ে তা পূর্ণ হল
আর কোন বাঁধা নেই
আর কোন জবাব নেই
সবি যেন পেয়ে গেছি।
আ আ আ আ ও ও ও ও
জীবনের যে এত সুখ
জানা ছিলনা;
মরণেও তুমি মোরে
ছেড়ে যেওনা
ও ও বন্ধন খুলে কভু যেওনাকো
চিরদিন আমাকে বুকে রেখো
আর কথা বলা নেই
আর পথে চলা নেই
ঠিকানা যে খুঁজে পেয়েছি।
Transliteration in English
sagrer dheu bale tir peyechi akasher pakhi bale nir peyechi ei man bale- ami sukhi hayechi sukhi hayechi।। ekdin duti chokhe sbapn chil tomake peye ta satji hal ekdin e jibne asha chil tomake peye ta purn hal ar kon badha nei ar kon jabab nei sabi jen peye gechi। a a a a o o o o jibner je et sukh jana chilna; marneo tumi more chere jeona o o bandhan khule kabhu jeonako chirdin amake buke rekho ar katha bala nei ar pathe chala nei thikana je khuje peyechi।