সখী, ভাবনা কাহারে বলে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

Sakhi, Bhabana Kahare Bale Lyrics
সখী, ভাবনা কাহারে বলে

Sakhi, Bhabana Kahare Bale Lyrics

সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয়! সে
কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি
কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই তরে
এমন দুখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল
আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই
আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন, না
জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে
আকাশের তারা তেয়াগে কায় ।
আমার মতন সুখী কে আছে। আয় সখী,
আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া
তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে
মিলিয়া গাহিব মোরা।।

 

সখী, ভাবনা কাহারে বলে

সখী, ভাবনা কাহারে বলে?
সখী, ভাবনা কাহারে বলে?
সখী, যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী
“ভালোবাসা” “ভালোবাসা”
সখী, ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনাময়?
সে কি কেবলই চোখের জল?
সে কি কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরই তরে
এমন দুখের আশ?
আমার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল
আমার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল
সুনীল আকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল
সকলই আমার মতো
তারা কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যত
ফুল সে হাসিতে হাসিতে ঝরে
জোছনা হাসিয়া মিলায়ে যায়
ফুল সে হাসিতে হাসিতে ঝরে
জোছনা হাসিয়া মিলায়ে যায়
হাসিতে হাসিতে আলোকসাগরে
আকাশের তারা তেয়াগে কায়
আমার মতন সুখী কে আছে
আয় সখী, আয় আমার কাছে
আমার মতন সুখী কে আছে
আয় সখী, আয় আমার কাছে
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা
ভাবনা কাহারে বলে?
সখী, যাতনা কাহারে বলে?

Transliteration in English

Table of Contents

Toggle
Sakhi, Bhabana Kahare Bale Lyricssakhi, bhabna kahare bale
Sakhi, Bhabana Kahare Bale Lyrics

sakhi, bhabna kahare bale।
sakhi, jatna kahare bale ।
tomra je balo dibas-rajni
‘bhalobasa’ ‘bhalobasa’—
sakhi, bhalobasa kare kay! se
ki kebalai jatnamay ।
se ki kebalai chokher jal? se ki
kebalai dukher shbas ?
loke tabe kare ki sukherai tare
eman dukher ash ।
amar chokhe to sakalai shobhan,
sakalai nabin, sakalai bimal, sunil
akash, shjamal kanan,
bishad jochna, kusum komal— sakalai
amar mato ।
tara kebalai hase, kebalai gay,
hasiya kheliya marite chay—
na jane bedan, na jane rodan, na
jane sadher jatna jat ।
phul se hasite hasite jhare,
jochna hasiya milaye jay,
hasite hasite aloksagre
akasher tara teyage kay ।
amar matan sukhi ke ache। ay sakhi,
ay amar kache—
sukhi hridyer sukher gan shuniya
toder jurabe pran ।
pratidin jadi kadibi kebal
ekdin nay hasibi tora—
ekdin nay bishad bhuliya sakle
miliya gahib mora।।

 

sakhi, bhabna kahare bale

sakhi, bhabna kahare bale?

sakhi, bhabna kahare bale?

sakhi, jatna kahare bale?

tomra je balo dibas-rajni

“bhalobasa” “bhalobasa”

sakhi, bhalobasa kare kay?

se ki kebalai jatnamay?

se ki kebalai chokher jal?

se ki kebalai dukher shbas?

loke tabe kare ki sukherai tare

eman dukher ash?

amar chokhe to sakalai shobhan

sakalai nabin, sakalai bimal

amar chokhe to sakalai shobhan

sakalai nabin, sakalai bimal

sunil akash, shjamal kanan

bishad jochna, kusum komal

sakalai amar mato

tara kebalai hase, kebalai gay

hasiya kheliya marite chay

kebalai hase, kebalai gay

hasiya kheliya marite chay

na jane bedan, na jane rodan

na jane sadher jatna jat

phul se hasite hasite jhare

jochna hasiya milaye jay

phul se hasite hasite jhare

jochna hasiya milaye jay

hasite hasite aloksagre

akasher tara teyage kay

amar matan sukhi ke ache

ay sakhi, ay amar kache

amar matan sukhi ke ache

ay sakhi, ay amar kache

sukhi hridyer sukher gan

shuniya toder jurabe pran

pratidin jadi kadibi kebal

ekdin nay hasibi tora

pratidin jadi kadibi kebal

ekdin nay hasibi tora

ekdin nay bishad bhuliya

sakle miliya gahib mora

bhabna kahare bale?

sakhi, jatna kahare bale?