ব’লো বঁধুয়ারে নিরজনে

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

(সখি) ব’লো বঁধুয়ারে নিরজনে
দেখা হ’লে রাতে ফুল-বনে।।

কে করে ফুল চুরি জেনেছে ফুলমালী
কে দেয় গহীন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালী গোপনে।।

ও-পথে চোর-কাঁটা, সখি, তায় বলে দিও
বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয়।

এ বনফুল লাগি’ না আসে কাঁটা’ দলি’
আপনি যাব চলি’ বঁধুয়ার কুঞ্জ-গলি
বিনা মূলে বিকাইব ও-চরণে।।

Transliteration in English

(sakhi) b’lo badhuyare nirajne
dekha h’le rate phul-bane।।

ke kare phul churi jeneche phulmali
ke dey gahin rate phuler kule kali
jeneche phulmali gopne।।

o-pathe chor-kata, sakhi, tay bale dio
bedhe na bedhe na lo jen tar uttriy।

e banphul lagi’ na ase kata’ dali’
apni jab chali’ badhuyar kunj-gali
bina mule bikaib o-charne।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ব’লো বঁধুয়ারে নিরজনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।