সেই ভালো সেই ভালো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে
গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো।
মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর—
থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। গোপনে
দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল
আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। তোমাতে
আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা—
না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো।
Transliteration in English
Sei bhaalo sei bhaalo, aamare na hoy na jaano. Dure giye noi dukkho debe, kaachhe keno laaje laajano. Mor basante legechhe to sur, benu bano chhaaya hoyechhe modhur - Thaak-na emni gandhe bidhur milanokunja saajano. Gopane dekhechhi tomar byakul nayone bhaaber khela. Utalo aanchol elothelo chul dekhechhi jharer bela. Tomate aamate hoyni je katha marme aamar aachhe se baarota - Na bala baanir niye aakulata aamar bnaashiti baajano.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সেই ভালো সেই ভালো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে
গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো।
মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর—
থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। গোপনে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।