সাঁই আজব লীলা আনকা ফল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সাঁই আজব লীলা আনকা ফল।
আমি দেখে হারাই বুদ্ধি বল।
ডিম্ব রূপে শূন্যকারে, ভেসেছিল পরওয়ারে
দিবা রাতি নাই সেখানে, কিসেতে হল উজ্জ্বল।।
কোন বাতিতে সেই জায়গায় করেছিল দীপ্তকার
নাহি ছিল আসমান জমিন, কেবল মাত্র ছিল জল।।
ডিম ভাসে জলের উপর, জল ছিল কিসের ‘পর
ডিম নয় কো খোলা, ছিল তালা, ডিমের মধ্যে কোন বাজনা।।
ফুলবাস বলে ভাবি দেলে, কয় না খুলে এ সকল
বুদ্ধি মোটা ভক্তি চটা, নসরুদ্দীন বাধায় গোল।।
Transliteration in English
sai ajab lila anka phal। ami dekhe harai buddhi bal। dimb rupe shunjkare, bhesechil paraoare diba rati nai sekhane, kisete hal ujjbal।। kon batite sei jaygay karechil diptkar nahi chil asman jamin, kebal matr chil jal।। dim bhase jaler upar, jal chil kiser ‘par dim nay ko khola, chil tala, dimer madhje kon bajna।। phulbas bale bhabi dele, kay na khule e sakal buddhi mota bhakti chata, nasruddin badhay gol।।