শান্তি না সংগ্রাম
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
শান্তি না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম
আমাদের সংগ্রাম চলবেই
জাগ্রত জনতার প্রতিজ্ঞা খরধার
লাখো লাখো চোখে শুধু জলবেই।।
আপোষ না প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ
রক্তের প্রতিশোধ রক্তেই
জাগো ওঠো দুর্বার, ভাঙ্গো করো চুরমার
লাথি মারো জালেমের তখতে,
জালেমের হুজুমত টলবেই।।
ধ্বংস না বিপ্লব, বিপ্লব, বিপ্লব
মহাকাশ পাক খায় ঘুরছে
মজুরের কিষাণের ইতিহাস জীবনের
খুনে লাল পতাকায় উঠছে
রোদ রাঙা বিপ্লব ফলবেই।।
কথা: নাজিম মাহ্মুদ
সুর: সাধন সরকার
Transliteration in English
shanti na sanggram, sanggram, sanggram
amader sanggram chalbei
jagrat jantar pratigya khardhar
lakho lakho chokhe shudhu jalbei।।
aposh na pratishodh, pratishodh, pratishodh
rakter pratishodh raktei
jago otho durbar, bhanggo karo churmar
lathi maro jalemer takhte,
jalemer hujumat talbei।।
dhbangs na biplab, biplab, biplab
mahakash pak khay ghurche
majurer kishaner itihas jibner
khune lal patakay uthche
rod ranga biplab phalbei।।
katha: najim mahmud
sur: sadhan sarkar