সে যে আড়ালে থাকে উঁকি দিয়া দেখে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে
হাত বাড়াইয়া ডাকে তোমায় মধুর সুরে
কে যাবে আয় তোরা মাশুকপুরে।।
তোরা কান পাতিয়া শুনলে না-
বসিয়া কেন ভাবলে না জ্ঞান বিচারে।
তোমরা পড়িয়াছ ভুলে, বন্দী মায়া জালে
একদিন গিয়া কাঁদবে ঘোর আঁধারে।।
পিরিতের আগুনে যারা পুড়ে হইছে আঙ্গারা
তারাই গিয়াছে অমরপুরে।
জিয়নে কি মরণে ভয় নাই কোন স্থানে
দোজখের আগুনেও ডরায় তারে।।
পুড়া জিনিস পুড়ে না, জলে দিলে গলে না
মাটির সঙ্গে মিশে না, কোটি বছরে।
ভাগ্যে থাকলে লেখা, পাইবে বন্ধুর দেখা
উকিল মুনশি রইলো, বোকা এই সংসারে।।
Transliteration in English
se je arale thake, uki diya dekhe
hat baraiya dake tomay madhur sure
ke jabe ay tora mashukpure।।
tora kan patiya shunle na-
basiya ken bhable na gyan bichare।
tomra pariyach bhule, bandi maya jale
ekdin giya kadbe ghor adhare।।
piriter agune jara pure haiche anggara
tarai giyache omarpure।
jiyne ki marne bhay nai kon sthane
dojkher aguneo daray tare।।
pura jinis pure na, jale dile gale na
matir sangge mishe na, koti bachre।
bhagje thakle lekha, paibe bandhur dekha
ukil munshi railo, boka ei sangsare।।