স্বপ্নবাজি (আমি ঘুরিয়া ঘুরিয়া)

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমি ঘুরিয়া ঘুরিয়া
সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

ওরা বলে ঐ গাড়িতে করে আমাদের জন্য
খাদ্য আর পানীয় নিয়ে যাওয়া হচ্ছিলো
আমাদের জন্য
খাদ্য আর পানীয়
কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ
আমি জানি ঐ গাড়িতে আমাদের জন্য
কোন খাদ্য ছিলো না
আমাদের জন্য কোন পানীয় ছিলো না
তিনশটি লাশ
তিনশটি লাশ ঠান্ডা হিম
যাদের গুম করে ফেলা হবে
আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা
আর তখনই
তখনই আমার দিকে এগিয়ে আসলো উদ্ধত রাইফেল
উদ্ধত বেয়নেট
ওরা বলে, “খামোশ!”
পৃথিবীতে শান্তি রক্ষিত হোক
আকাশে শান্তি, বাতাসে শান্তি
ওহো শান্তি রক্ষিত হোক
বিশৃঙ্খলাকারীকে ধরিয়ে দিন
আমাকে চুপ করতে হয়
চুপ করিয়ে দেয়া হয়
তবু
তবু বন্ধুগণ

আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

আমি ঘুরিয়া ঘুরিয়া
সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

Transliteration in English

ami ghuriya ghuriya
sandhan kariya
sbapner oi pakhi dharte chai
amar sbapnerai katha balte chai
amar ontrer katha balte chai।

ora bale oi garite kare amader janj
khadj ar paniy niye jaoa hachchilo
amader janj
khadj ar paniy
kintu bishbas karun bandhugan
ami jani oi garite amader janj
kon khadj chilo na
amader janj kon paniy chilo na
tinashti lash
tinashti lash thanda him
jader gum kare phela habe
ami balte cheyechilam sei samast katha
ar takhanai
takhanai amar dike egiye aslo uddhat raiphel
uddhat beynet
ora bale, “khamosh!”
prithibite shanti rakshit hok
akashe shanti, batase shanti
oho shanti rakshit hok
bishringkhlakarike dhariye din
amake chup karte hay
chup kariye deya hay
tabu
tabu bandhugan

amar sbapnerai katha balte chai
amar ontrer katha balte chai।

ami ghuriya ghuriya
sandhan kariya
sbapner oi pakhi dharte chai
amar sbapnerai katha balte chai
amar ontrer katha balte chai।