শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

শুদ্ধ প্রেম সাধলো যারা

কামরতি রাখলো কোথা।

বলো রসিক রসের মাফিক
ঘুচাও আমার মনের ব্যাথা।।

আগে উদয় কামের রতি
রস আগমন তারই গতি।

সেই রসে করে স্থিতি
খেলছে রসের প্রেমদাতা।।

মন জানিত রসের করণ
নয়রে সে প্রেমের ধরন।

জল সেঁচে তার হয়রে মরণ
কথায় কেবল বাজি জেতা।।

মনের বাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন।

ভেবে কয় ফকির লালন
ডাকলে সে তো কয় না কথা।।

Transliteration in English

shuddh prem sadhlo jara

kamarti rakhlo kotha।

balo rasik raser maphik
ghuchao amar maner bjatha।।

age uday kamer rati
ras agaman tarai gati।

sei rase kare sthiti
khelche raser premdata।।

man janit raser karan
nayre se premer dharan।

jal seche tar hayre maran
kathay kebal baji jeta।।

maner badhj je jan
apnar apni bhole se jan।

bhebe kay phakir lalan
dakle se to kay na katha।।